,

হিজরা দলের অভিনব কায়দায় ছিনতাই

news-image

নিউজ ডেস্ক।। অভিনব কায়দায় সাধারণ মানুষের টাকা, পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ নতুন কিছু নয়। এমন একটি চিত্র ধারণ করতে মাঠে নামে আরটিভি। ২০ জুন রাত একটায় রাজধানীর আগারগাঁও এলাকাতে হিজরাদের একটি দল। দুইজন লোক তাদের কাছে জানতে চান একটি প্রতিষ্ঠানের ঠিকানা। স্থানটি কাছেই আছে বলে হিজরা দল তাদেরকে নিয়ে যায়। কিছু দূর নিয়ে গিয়ে তাদের থেকে সব কিছু ছিনিয়ে নিতে চেষ্টা করে হিজরারা। লোক দুইজন সাংবাদিক পরিচয় দিলে আঁতকে উঠে হিজরারা। অল্প কিছু সময় পরে ছুটে আসতে শুরু করে হিজরা নেতারা।

উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি দোকান তো হিজরাদের অত্যাচারে দীর্ঘ দিন থেকে বন্ধ। দোকানের মালিক জানান, হিজরারা আমার থেকে চাদা চেয়েছে। আমি তাদের চাদা দেইনি যার কারণে আমি দোকান খুলতে পারছি না।

রাজধানীর সিগন্যাল গুলোতে ভিক্ষুকদের সাথে হিজরাদের টাকা চাওয়ার বিষয়টাও আতঙ্কের। টাকা না দিলেই শুরু হয় অত্যাচার। একজন সিএনজি চালক জানান, সিঙ্গেল মহিলা দেখলে হিজরারা বেশি বিরক্ত করে।

সাংবাদিক ও কলামিস্ট আবুল মকসুদ বলেন, হিজরাদের অত্যাচারের বিষয়টা আর সহনীয় পর্যায়ে আর নেই। এই সম্প্রদায়কে অতি দ্রুত পুনর্বাসন করতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর