,

এ কেমন আচরণ ম্যারাডোনার!

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচের পুরোটা সময়ই মাঠে থেকে নিজ দলকে সমর্থন দিয়েছেন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। ম্যাচটি ১-১ এ ড্র হওয়াতে আর্জেন্টিনার খেলোয়াড় হতে শুরু করে দর্শক, এমনকি হতাশ হয়েছেন ম্যারাডোনা ‍নিজেও। আর্জেন্টাইন ডিফেন্সকে শুনতে হয়েছে অনেক দুয়োধ্বনি।

মাঠের লড়াইয়ে সমর্থকদের সমালোচনার তীর মেসির দিকে এলেও মাঠের বাইরের আচরণের কারণে বিতর্কের মুখে পড়েছেন ডিয়েগো ম্যারাডোনা।

রাশিয়া বিশ্বকাপকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছিল ফিফা। তবে মাঠের চিত্র ছিল সম্পূর্ণই ভিন্ন। ডিয়েগো ম্যারাডোনাকে দেখা গেছে তামাক খাওয়া অবস্থায়। আর তা নিয়ে চলছে নানা বিতর্ক। শুধু তামাক খাওয়া নয়, ম্যারাডোনার বিরুদ্ধে বর্ণবাদী আচরণেরও অভিযোগ উঠেছে।

বর্ণবাদের অভিযোগটি এনেছেন বিবিসি’র উপস্থাপক জ্যাকি ওটলি। একটি টুইটার বার্তায় এমন অভিযোগ অানেন তিনি। দক্ষিণ কোরিয়ার কিছু সমর্থকের সঙ্গে এই বর্ণবাদী আচরণ করেন বলে দাবি করেছেন এই উপস্থাপক। জ্যাকি ওটলির সঙ্গে থাকা আরেক সাংবাদিক সীমা জাসওয়ালও।

ওটলির কথায় সমর্থন দিয়ে সিমা বলেন, ‘আমি জ্যাকির সাথেই ছিলাম এবং ম্যারাডোনার বর্ণবাদী আচরণ দেখেছি। সমর্থকটি ম্যারাডোনার ছবি তুলছিলেন এবং যার বিপরীতে তাকে এই আচরণের শিকার হতে হয়। যা ছিল খুবই হতাশাজনক।’
সূত্র : প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর