,

পিকআপ উল্টে নীলফামারীতে নিহত ১২

news-image

নিউজ ডেস্ক।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাইপাস সড়কে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার বাইপাস সড়কে একটি নাইট কোচ পিকনিকের যাত্রী ভর্তি একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা সবাই নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানটি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরীতে পিকনিক শেষে নীলফামারী ফিরছিলো। এসময় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি নাইট কোচ পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে পিকাআপ ভ্যানে থাকা আট জন ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পর আরো চারজনের মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ওসি শাহাজাহান পাশা দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর