,

আমরা জয়ী হবো, জনগণ আমাদের সঙ্গে আছে: খসরু

news-image

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমাদের নির্ভরশীলতা বাংলাদেশের জনগণের ওপর। কোনও দেশ বা রাষ্ট্রীয় কোনও সংস্থার ওপর আমাদের নির্ভরশীলতা নাই। আমরা আমাদের সংগ্রামে জয়ী হব। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে।’ রোববার চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু আরও বলেন, ‘যেসব দল রাষ্ট্রীয় সংস্থার ওপর নির্ভরশীল, অন্য দেশের ওপর নির্ভরশীল, সে দলগুলো অস্থায়ীভাবে হয়তো ক্ষমতা ধরে রাখতে পারবে; কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হতে পারবে না। আমরা আমাদের সংগ্রামে জয়ী হব। কারণ জনগণ আমাদের সাথে আছে।’

আজ চট্টগ্রামে নিজ বাসায় দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘সরকার যে নির্বাচন দিতে চায়, তাতে জনগণ ভোট দিতে পারবে না। তাই চলমান রাজনৈতিক সংকট কাটাতে আন্দোলনের মাঠে নামার বিকল্প নেই।’

নোমান আরও বলেন, ‘সামনে একটা নির্বাচনের কথা বলা হচ্ছে। কিন্তু যে নির্বাচন এ সরকার করতে চায়, সে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না। ব্যালট ছিনতাই হবে। এর থেকে বাঁচতে হলে সহায়ক সরকার দরকার। নির্দলীয় নিরপেক্ষ সরকার দরকার।’

একই সময় নগরীর একটি কমিউনিটি সেন্টারে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন।v

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর