,

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ৮ তরুণের প্রাণ

news-image

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। তারা সবাই তরুণ। এ তরুণরা পিকআপ ভ্যানে করে ঈদ আনন্দ করছিলেন।

আজ(রোববার) রাতে সাড়ে ৯ টার দিকে জেলার সৈয়দপুরে মিনিবিাস ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাড়া পিকআপ ভ্যানে করে তারা রোববার সকালে দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পটে যান। সারা দিন সেখানে কাটিয়ে সন্ধ্যার পর দেবীগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে রাতে শহরের সৈয়দপুরের বাইপাস সড়কে ধলাগাছ এলাকায় পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, কিছু তরুণ পিকাআপ ভ্যানে ঈদ আনন্দ করতে করতে নীলফামারীর দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকাপের ৮ তরুণ নিহত হন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। চিকিৎসক জানায়, তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর