,

মওদুদ নির্বাচনী এলাকায় জনবিচ্ছিন্ন : কাদের

news-image

বাসস: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ নিজ নির্বাচনী এলাকায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। যে কারণে তিনি নানা অভিযোগ করছেন।

রোববার বিকেলে নোয়াখালী-কুমিল্লা সড়কের পদুয়ার বাজার এলাকায় সড়ক মেরামত কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গত ৯ বছর ধরে মওদুদ সাহেব এলাকায় যোগাযোগ বিচ্ছন্ন। তিনি এলাকায় কোন কাজ কর্ম করেন না, আসেন না। তাই ইস্যু তৈরির জন্য বিভিন্ন কথা বলছেন।

খালেদা জিয়ার চিকিৎসা হোক বিএনপি চায় না উল্লেখ করে কাদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকে কারাগারে সর্বোচ্চ সকল প্রকার সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে বিএনপি নেতাদের কোনো উদ্বেগ নেই। তারা চিকিৎসার নামে রাজনীতি করা নিয়ে ব্যস্ত।

সেতুমন্ত্রী আরও বলেন, গত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে জ্বালাও-পোড়াও করার পর সাধারণ জনগণের সম্পৃক্ততা না পেয়ে এখন হুমকি-ধমকি দিচ্ছে। এতে কোনো লাভ হবে না।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে