,

ভাতিজা করল ‘ইভটিজিং’, গণধোলাইয়ে নিহত চাচা!

news-image

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সদর উপজেলায় ইভটিজিংয়ের জের ধরে আফসার কামাল ওরফে কালাপুতু (৩৬) নামের এক ব্যক্তি গণধোলাইয়ের শিকার হয়ে নিহতের অভিযোগ উঠেছে।

আজ রোববার উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের গেইল্যা বাপের পাড়ায় এ ঘটনা ঘটে। পরে জিজ্ঞাসাবাদের জন্য খুরুশকুলের ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনকে আটক করা হয়েছে।

নিহত যুবক একই এলাকার মৃত সৈয়দ নুরের ছেলে ও অভিযুক্ত উত্যক্তকারী বেলাল উদ্দিনের চাচা।

খুরুশকুলের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ কামাল বলেন, চেয়ারম্যানের ভাতিজা মনসুর ও তার শ্যালিকা মোটরসাইকেলে করে সকালে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন বেলাল উদ্দিন ও তার এক সঙ্গী পেছন থেকে অশালীন মন্তব্য করেন। এ নিয়ে বেলালের সঙ্গে মনসুরের বাকবিতণ্ডা ও মারামারি হয়। পরে মনসুর ঘটনাস্থল ত্যাগ করে বিষয়টি তার স্বজনদের জানায়।

বিকেল ৪টায় চেয়ারম্যানের নেতৃত্বে তার স্বজনরা বেলালের বাড়িতে যায়। সেখানে বেলালকে না পেয়ে তার চাচা আফসারকে গণধোলাই দেয়। পরে আহতবস্থায় চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়। তবে আফসারকে হাসপাতালে না নিয়ে বাংলাবাজার এলাকায় ফেলে রাখে। সেখান থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে যান শেখ কামাল। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘মনসুর ও তার শ্যালিকাকে ইভটিজিং করেছে শেখ কামালের ভাইপো। আর উত্যক্তের প্রতিবাদ করায় মনসুর বেধড়ক মারধরও করা হয়। বিষয়টি সুরাহা করার জন্য আমি কয়েক দফা কামালকে ফোন করি। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য আমি ঘটনাস্থলে যাই।’

‘কিন্তু সে সময় বেলাল, জালাল ও আফসারের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন যুবক আমাদের ওপর হামলার চেষ্টা করে। পরে উভয় পক্ষের হাতাহাতি হয়। এতে গণধোলাইয়ের স্বীকার হয়ে আফসার গুরুত্বর আহত হলে আমি তাকে উদ্ধার করি এবং হাসপাতাল আনি।’

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক এসআই প্রদীপ চন্দ্র দে বলেন, বিষয়টি নিয়ে তিনি কিছু বলতে পারবেন না।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ‘একটি হত্যার ঘটনা ঘটেছে। তবে কি কারণে ও কেন হত্যা করা হয়েছে এ বিষয়ে এখনো জানা সম্ভব হয়নি। আমরা হ্ত্যার কারণ জানার জন্য ইউপি চেয়ারম্যানকে আটক করেছি।’

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি ফরিদ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর