,

কাশ্মীরে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ছেনা : রাজনাথ সিং

news-image

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন ঈদের পর, কাশ্মীরে রমজানের যুদ্ধবিরতি থেকে সরে আসবে কেন্দীয় সরকার। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান।এসময় তিনি বলেন, ঈদের পরে এই যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধি করার আর কোন সুযোগ বা ইচ্ছে কেন্দ্রীয় সরকারের নেই, এর সময়সীমা শেষ হবার সঙ্গে সঙ্গে সরকারি যুদ্ধবিরতি ঘোষণার কার্যকারিতাও শেষ হয়ে গিয়েছে। পবিত্র রমজান মাসে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনী আক্রমণাত্মক হামলা পরিচালনা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল।

এর আগে গত ১৭ মে রাজনাথ সিং রমজান মাসের পর যুদ্ধবিরতি আর কার্যকর হবেনা বলে ঘোষণা করেছিলেন । রোববারের ঘোষণার মধ্য দিয়ে এবার তিনি বিষয়টি নিশ্চিত করলেন।

রাজনাথ সিং দাবী করেন, এই সিদ্ধান্ত জম্মু ও কাশ্মীরের শান্তিপ্রিয় মানুষদের স্বার্থে গ্রহণ করা হয়েছিল, যাতে তারা রোজা পালন করার উপযুক্ত পরিবেশ পায়। তিনি বলেন, যদিও পবিত্র রমজান মাসে নিরাপত্তা বাহিনী যুদ্ধ বিরতির মত দৃষ্টান্তমূলক আদর্শ স্থাপন করে দেখিয়েছে তবুও সন্ত্রাসীরা বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানো অব্যাহত রাখে। যার ফলে হতাহতের ঘটনা ঘটে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের হামলা এবং সহিংসতা রুখতে নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর