,

ভারতের আরেক ধর্ষক ‘বাবা’! নিখোঁজ আশ্রমের ৬০০ মহিলা!

news-image

দু’বছর আগে শনি ধামে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে এই ধর্মগুরুর বিরুদ্ধে। ভারতের রাজস্থান পুলিশ বলছে, ওই ধর্মগুরুর আশ্রমে অন্তত ৭০০ জন মহিলা ছিলেন। এর আগে আশারাম বাপুর পর ভারতজুড়ে হইচই ফেলেছিল ডেরা সচ্চা সওদার প্রধান গুরমিত রাম রহিমের কাণ্ডকারখানা। স্বঘোষিত বাবা ‘মেসেঞ্জার অফ গড’ হয়ে প্রতারণা, ধর্ষণ, যৌন নির্যাতন, খুন এমন নানা কাণ্ডে অভিযুক্ত এবং দোষী প্রমাণিত হওয়ার পর আপাতত ২০ বছরের জন্য কারাবাসে রয়েছেন। এমনই বর্ণময় ও বিতর্কিত স্বঘোষিত ‘বাবা’র তালিকায় আরও এক নতুন সংযোজন দাতি মহারাজ।

রাজস্থানের অলওয়াসে দাতি মহারাজের আশ্রম থেকে নিখোঁজ প্রায় ৬০০ জন মহিলা। দু’বছর আগে শনি ধামে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে এই ধর্মগুরুর বিরুদ্ধে। অভিযোগকারিণী দাবি করেছিলেন, মহারাজের আশ্রমে একাধিক মহিলার সঙ্গে হামেশাই যৌন নির্যাতনের ঘটনা ঘটছিল। সম্প্রতি এই অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক দাতি মহারাজ।

রাজস্থান পুলিশ সূত্রে খবর, ওই ধর্মগুরুর আশ্রমে অন্তত ৭০০ জন মহিলা ছিলেন। তাঁদের ১০০ জনকে উদ্ধার করা গেলেও বাকিদের খোঁজ মিলছে না। তদন্তকারীদের অনুমান, নিখোঁজদের সঙ্গে অপরাধ জগতের যোগ থাকতে পারে। আশ্রমিকদের অপহরণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

দাতি মহারাজকে হাতে পেলেই আশ্রমের কন্যাদের খোঁজ পাওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে। এই সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর