,

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

news-image

সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগে এক বাংলাদেশি-বংশোদ্ভূত ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। নওরোজ আমিন নামে ২৬ বছরের এই বাংলাদেশি ২০১৬ সালে বাংলাদেশে যাওয়ার চেষ্টার সময় অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। তার লাগেজে তল্লাশি চালিয়ে সন্দেহজনক জিনিসপত্র পাওয়া যায় বলে তখন পুলিশ অভিযোগ করেছিল।

বার্তা সংস্থা এএফপি অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশকে উদ্ধৃত করে বলছে, যেসব জিনিসপত্র তার লাগেজে পাওয়া গিয়েছিল তাতে ইঙ্গিত পাওয়া যায় যে সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন ছিল। পুলিশ অভিযোগ করছে, “নওরোজ আমিন বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন এমন সব লোকজনের সঙ্গে দেখা করতে, যারা তার মত একই ধরণের আদর্শে বিশ্বাসী। এরপর তারা অস্ট্রেলিয়ার বাইরে সম্ভবত একটি সন্ত্রাসী হামলা চালানোর কথা ভাবছিলেন।”

অস্ট্রেলিয়ার পুলিশ তার বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছে। এর মধ্যে একটি বিদেশি রাষ্ট্রের সীমানায় গিয়ে বৈরি কাজে লিপ্ত হওয়ার অভিযোগও আছে। এসব অভিযোগে তার যাবজ্জীবন সাজা পর্যন্ত হতে পারে।

নওরোজ আমিন ঠিক কোন দেশে এই সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র করছিলেন, তা জানা যায়নি।

অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা লোকজনের মধ্যে সন্ত্রাসবাদী আদর্শের বিস্তার নিয়ে সম্প্রতি বেশি উদ্বেগ তৈরি হয়েছে। এরকম অনেকে ইসলামিক স্টেটে যোগ দিয়ে মধ্যপ্রাচ্যে গিয়ে তাদের পক্ষে লড়াইও করেছে। ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী আইনে ব্যাপক পরিবর্তন আনা হয় যাতে করে সন্দেহভাজন জিহাদির বিদেশ ভ্রমণ আটকে দেয়া যায়। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর