,

এবার নারী ‘মাদক বিক্রেতার’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

news-image

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এবার ময়মনসিংহে এক নারী ‘মাদক বিক্রেতার’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। পুলিশ দাবি করছে দুই দল মাদক বিক্রেতাদের গোলাগুলিতে রেহানা আক্তার (৩৮) নামের ওই নারীর মৃত্যু হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান জানিয়েছে, ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার রেহানা আক্তারের নামে কোতোয়ালি থানায় সাতটি মাদকের মামলা রয়েছে ।
সংবাদ মাধ্যমগুলোকে তিনি জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে রোববার ভোরে সদর উপজেলার গন্দ্রপা এলাকা থেকে রেহেনোর লাশ তারা উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ওসি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দুই পক্ষের সংঘর্ষে তার মৃত্যু হয়েছে। নগরীর একটি সিনেমা হলের পেছনে ‘মাদকের ব্যবসা করতেন’ রেহেনা একথা জানিয়ে আশিকুর রহমান বলেন, গত ৩১ মে ওই এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান চালালে রেহেনা পালিয়ে যান। পরে সেখান থেকে রেহানা তার ভাই বিল্লাল, পার্থ, রুবেল ও ছোট বোন শরীফাসহ কয়েকজনকে আটক করে পুলিশ।
প্রসঙ্গত গত এক মাসে মাদকবিরোধী অভিযানে দেড়শ জনের মতো নিহত হলেও কোনো নারীর মৃত্যুর ঘটনা এটাই প্রথম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর