,

মুখর রাজধানীর বিনোদন কেন্দ্র

news-image

ডেস্ক রিপোর্ট : চাঁদরাতে মুষুলধারে বৃষ্টি হওয়ায় ঈদের দিনও বৃষ্টির আশঙ্কা ছিল। তবে ঈদের দিন শনিবার ও পরদিন রোববার সকাল থেকে রৌদ্রকরোজ্জ্বল ও ঝলমলে পরিবেশ। ঈদের নামাজের পর রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নানা বয়সী মানুষের ঢল নামে। শনিবারও সব বিনোন কেন্দ্রে প্রচণ্ড ভিড়। শাহবাগের শিশুপার্ক লোকারণ্য। হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর শিশুপার্ক। বিভিন্ন রাইডে চড়ে সময় কাটাচ্ছে শিশুরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস। ঢাকা চিড়িখানায়ও প্রচণ্ড ভিড়। চিড়িয়াখানার পাশে জাতীয় উদ্যান নানা বয়সী মানুষের পদচারণায় মুখর। নান্দনিক স্থাপনা হাতরিঝিলেও ভিড় করেছেন অনেক মানুষ। রাজধানীর সড়কগুলো এখন ফাঁকা। অনেকেই পরিবার পরিজন নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছেন।

ঢাকা শহর ফাঁকা থাকলেও শিশুপার্কের সামনের এলাকায় যানবাহনের কিছুটা ভিড় দেখা গেছে। ধানমণ্ডি থেকে তিন শিশু সন্তানকে নিয়ে শিশুপার্কে আসেন মোশাররফ হোসেন। তিনি বলেন, তার মতো অনেকে শিশুদের নিয়ে গরমের মধ্যে অপেক্ষা করছিলেন রাইডের জন্য। তার পরও শিশুদের মুখে ছিল না ক্লান্তির ছাপ।

শ্যামলী ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের (সাবেক শিশুমেলা) চিত্রও ছিল একই রকম। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং গো কার্ট, মোটেল আটলান্টিস- এই চারটি বিনোদন কেন্দ্রেও প্রচণ্ড ভিড়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর