,

সিংহের সঙ্গে তিন কুস্তিগীরের লড়াই (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক।।  স্কুল-কলেজ বা পাড়ার প্রতিযোগিতায় দড়ি টানাটানির কথা মনে আছে? শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত গায়ের জোর দিয়ে প্রতিপক্ষকে কুপোকাত করার চেষ্টা। গায়ের জোর দেখিয়ে হিরো হওয়া।

কিন্তু প্রতিপক্ষ যদি সিংহ হয়? আমার-আপনার প্রতিপক্ষ যখন সিংহ, খুব সহজেই অবশ্য বলে ফেলা যায়, জিত হবে প্রতিপক্ষেরই। কিন্তু সিংহের প্রতিপক্ষ যদি হয় ডব্লিউডব্লিউই-র কুস্তিগীররা? তাও আবার তিন তিনজন! টেলিভিশনের পর্দায় অনায়াসেই যারা চারশ’ পাউন্ডের প্রতিপক্ষকে তুলে ছুড়ে ফেলতে পারেন। তাহলে জিতবে কে?

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান আন্তোনিও চিড়িয়াখানার তরফ থেকে এক সিংহ এবং ডব্লিউডব্লিউই-র তিন কুস্তিগীরের মধ্যে ‘টাগ অব ওয়ারের’ ভিডিও শেয়ার করা হয়েছে।

মানুষ-সিংহের সেই শক্তির লড়াই দেখে হতভম্ব সোশ্যাল মিডিয়া। শত চেষ্টা করেও সিংহকে এতটুকু নড়াতে পারলেন না তিন কুস্তিগীর।

রিকোচেট, ফেবিয়ান আইকনার এবং কিলিয়ান ডেইন- ডব্লিউডব্লিউই’র এই তিন কুস্তিগীরই ছিলেন ওই সিংহের বিপরীতে।

শেয়ার হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, খাঁচার মধ্যে সিংহটি দাঁত দিয়ে চেপে আছে দড়ির একটি প্রান্ত। আর সেই দড়ির অপর প্রান্ত খাঁচার বাইরে তিন কুস্তিগীর নিজেদের সমস্ত শক্তি দিয়ে টেনে চলেছেন। কিন্তু শত চেষ্টা করেও তাকে একচুলও নড়াতে পারছেন না তারা। শেষে হাল ছেড়ে দিলেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা

https://www.youtube.com/watch?v=r_AbgQ6TM5s

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর