,

আমিই দায়ী: মেসি

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপে নবাগত দল আইসল্যান্ডের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে ড্রয়ের দায় কাঁধে নিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশেষ করে ম্যাচে জয়সূচক গোল পেতে পেনাল্টির যে সুযোগ এসেছিল, তা কাজে লাগাতে না পারায় তিনি যন্ত্রণায় পুড়ছেন বলেও জানিয়েছেন। সাফ বলে দিয়েছেন, ‘এই ড্রয়ের জন্য আমিই দায়ী।’

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার প্রাক্বালে মেসি বলেন, ‘আমি খুব মর্মাহত কারণ আমি পেনাল্টি মিস করেছি। আমিই এর জন্য দায়ী কারণ আমার জন্য তিন পয়েণ্ট পেলো না দল। এটা হয়ত সবকিছু পাল্টে দিবে। আমাদেরকে শান্ত থাকতে হবে।’

বিশ্বকাপে নিজের পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। ক্রোয়েটরা যে শক্ত প্রতিপক্ষ সেটা জানেন মেসিও। কিন্তু টুর্নামেন্টে টিকে থাকতে ঐ ম্যাচে জিততেই হবে তাদের।

মেসি বলেন,‘সুযোগ তৈরি করতে আমাদের খুব কষ্ট হয়েছে। আমরা ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের জন্য খেলবো। আমরা আইসল্যান্ডের বিপক্ষেও এগিয়ে ছিলাম। আমরা চেষ্টা করেছি কিন্তু হয়নি। পেনাল্টি মিস করাটা খুব কষ্টের।’

এই ড্রয়ে আশাহত হলেও ম্যাচটি জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন মেসি। আইসল্যান্ডের বিপক্ষে ২৭টি সুযোগ তৈরি করেও গোল পায়নি আর্জেন্টিনা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর