,

মেসির পেনাল্টি আটকে যা বললেন সেই গোলরক্ষক

news-image

অনলাইন ডেস্ক: আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি আটকে দিয়ে রীতিমতো বিশ্বকাপের হিরো হয়ে গেছেন হান্নেস থর হালডরসন। স্বীকৃতি হিসেবে ম্যাচ শেষে পেয়েছে ম্যাচ সেরার পুরস্কারটাও।

পুরস্কার জিতে হালডরসন বলেন, ‘অবশেষে পেনাল্টি আটকে দেওয়ার স্বপ্ন সত্যি হয়ে ধরা দিল। বিশেষ করে মেসির পেনাল্টি আটকে দিয়ে আমরা পয়েন্ট অর্জন করেছি। এই গ্রুপ থেকে নক-আউট পর্বে খেলার যোগ্যতা অর্জনে এটি আমাদের সহায়তা করবে। পেনাল্টি নিয়ে আমি অনেক প্র্যাকটিস করেছি। মেসির অনেক পেনাল্টির ভিডিও দেখেছি। এবং আমি অতীতের কিছু পেনাল্টি নিয়ে কাজ করেছি যে মেসি আসলে গোলরক্ষকের কাছ থেকে কি চায় ওই সময়। খুব ভাল লাগছে মেসি সেইভাবেই বলটি শট করেছে।’

প্রসঙ্গত, আইসল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের ৬৪ মিনিটে মেসির পেনাল্টি আটকে দেন আইসল্যান্ডের গোলরক্ষক। যেটি রাশিয়া বিশ্বকাপের ইতিহাসের প্রথম পেনাল্টি আটকে দেওয়ার ঘটনা। আর একইসঙ্গে এ বিশ্বকাপে প্রথম পেনাল্টি মিস করার ঘটনাও। আর এর মাধ্যমে রেকর্ড বুকে জায়গা করে নেন হালডরসন।

এদিকে হালডরসনের নৈপুণ্যে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে আইসল্যান্ড। সূত্র: ফিফা ডটকম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর