,

প্রথম দেখায় মনে হতে পারে মোবাইল, কিন্তু ভিডিওটি দেখার পর আপনার চোখ কপালে উঠবে…

news-image

প্রথম দেখায় মনে হতে পারে মোবাইল, কিন্তু ভিডিওটি দেখার পর আপনার চোখ কপালে উঠবে…

অন্যরা যা পড়ছেন…

কেমন কাটছে পটাকা গার্ল নুসরাত ফারিয়ার ঈদ?
বিনোদন প্রতিবেদক : মাথায় ঘোমটা টেনে বসে আছেন নুসরাত ফারিয়া। ঠিক চেনা যাচ্ছে না তাকে। কিছুক্ষণ পর ঘোমটা সরালেন। পরিচিত মানুষগুলোর সঙ্গে স্বভাব সুলভ আড্ডায় মেতে উঠলেন হাসি খুশি মেয়েটি। ইফতারের এক অনুষ্ঠানে এভাবেই ধরা দিলেন ঢালিউডের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া।

গেল কয়েক বছরে বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন তিনি। অভিনয় করে আলোচনায় এসেছেন। বাংলাদেশ ও কলকাতার অনেক মানুষের মন জয় করেছেন। সর্বশেষ ‘পটাকা’ শিরোনামে একটি গান গেয়ে ব্যপক আলোচিত-সমালোচিত হয়েছেন এই নায়িকা। তবে মজার ব্যপার হলো এই গানটি প্রকাশের পর থেকেই অনেকেই নূসরাতকে ডাকছেন পটাকা গার্ল বলে।

ঈদের প্রস্তুতি কেমন? অনুষ্ঠানে আলাপকালে এই প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, ‘আমি ঈদের টিভি অনুষ্ঠানেও খুব বেশি অংশ নিইনি এবার। বেছে একটা দুইটা টেলিভিশন চ্যানলে গিয়েছে। তিন বছর পরে পরিবারের সঙ্গে ঈদ করতে পারছি। অনেক ভালো লাগছে। বিগত তিন বছরে যেটা হয়েছে রোজার ঈদে ছবি মুক্তি পেয়েছে। কোরবানি ঈদে শুটিং করেছি। সেই জন্য এবারের ঈদটি স্পেশাল। আমি খুব খুশি, কারণ এই ঈদটা আমি পরিবারের সঙ্গে কাটাবো।’

আরও : ‘আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করার মতো তারকা হতে চাই’
গত বছর ঈদে মুক্তি পেয়েছিল ফারিয়ার ছবি। এই ঈদে নেই। খারাপ লাগছে না? ফারিয়া বললেন, ‘না। আমার ছবি নেই তবুও আমি খুশি, কারণ পরিবারের সঙ্গে এবার মজা করে ঈদের সময়টা কাটাতে পারবো। তাছাড়া, ইন্দোবাংলা জয়েন্ট ভেঞ্চার নিয়ে এতো ঝামেলা চলছে! ছবি মুক্তি দেওয়ার আগে একজন আরেকজনকে আটকে দেওয়ার চেষ্টা। আমি খুব আপসেট, যে ছবিগুলো মুক্তি পাওয়ার কথা সেগুলো হয়নি। যেগুলো পরিকল্পনা ছিলো ঈদে মুক্তি দেওয়ার। সেগুলো হয়নি। তাই ঈদের ছবি না থাকায় আমার কোনো কষ্ট নেই। এবারে যেসব ছবি মুক্তি পেয়েছে, সেগুলোর অনেক অনেক শুভকামনা থাকলো।’

ঈদের দিনটা কি করে কাটে? ‘ঈদের দিন, সকালে দাদা বাবা সবাই ঈদের নামাজ পড়ে আসেন। আমাদের পরিবারের ঐতিহ্য হচ্ছে, সকালে সবাই এক সঙ্গে সেমাই খাই। আমাদের একান্নবর্তী পরিবারের সবাই একসঙ্গে থাকি, অনেক মজা হয়। মেয়েরা সবাই রান্না ঘরে ঢুকে। আমি নিজেও রান্না করতে অনেক পছন্দ করি। এবারের ঈদে আমার ভাগে পড়েছে, শাহী চোপড়া রান্নার ভার।’ মিষ্টি হেসে বললেন ফারিয়া। জানালেন ঈদে পরিবার-বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াবেন।

নুসরাত ফারিয়া অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে ‘আশিকী’, ‘হিরো ৪২০’, ‘ প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’, ‘বস টু’, ‘বাদশা’, ‘ইন্সপেক্টর নটিকে’। শিগগিরই হয় তো নতুন কোনো সার প্রাইজ নিয়ে হাজির হবেন তিনি, এমনটাই জানালেন বিদায় বেলায়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর