,

রয়ের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৩৪৩ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক: ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন জেসন রয়। পরে তাণ্ডব দেখালেন জস বাটলারও। এই যুগলের ব্যাটে চড়েই কার্ডিফে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সামনে ৩৪৩ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড। ৮ উইকেটে তারা করেছে ৩৪২ রান।

বরাবরের মতো শুরু থেকেই মারমুখী ছিল ইংল্যান্ড। ২৪ বলে ৪২ রান করে আউট হন ওপেনার জনি বেয়ারস্টো। এরপর অ্যালেক্স হেলস (২৬) আর জো রুট (২২) আটকে যান বিশের ঘরে। তবে জস বাটলার খেলেছেন দুর্দান্ত। দলকে টেনে নিয়েছেন একদম শেষ পর্যন্ত।

১০৮ বলে ১২ বাউন্ডারি আর ২ ছক্কায় ১২০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে সাজঘরে ফিরেন জেসন রয়। এরপর স্যাম বিলিংস, মঈন আলীরা সুবিধা করতে না পারলেও একপ্রান্তে ঠিকই তাণ্ডব চালিয়ে গেছেন বাটলার। ৭০ বলে ৮ চার আর ২ ছক্কায় ৯১ রানে অপরাজিত ছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ঝি রিচার্ডসন, কেন রিচার্ডসন আর অ্যান্ড্রু টাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর