,

এক কারাগারেই সাঈদী-বাবরের ঈদ

news-image

গাজীপুর প্রতিনিধি: একই কারাগারে ঈদ করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াত ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। ঈদের দিন শনিবার সকালে কাশিমপুরে অন্য কারাবন্দিদের সঙ্গে নাস্তায় একই খাবার পায়েস ও মুড়ি খেয়েছেন তারা।

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদী এবং ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবর রয়েছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ। এই কারাগারের বন্দিদের জন্য আলাদাভাবে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয় বলে জানান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা

তিনি বলেন, তার কারাগারে সাবেক প্রতিমন্ত্রী বাবর, জামায়াত নেতা সাঈদী, আওয়ামী লীগের এমপি আমানুর রহমান রানাসহ দেড় হাজারের মতো বন্দি রয়েছেন। তাদের মধ্যে অন্তত ৮০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত। ঈদ উপলক্ষে এ কারাগারে গরীব ও দুঃস্থ বন্দিদের জন্য প্রায় ৪০০ নতুন লুঙ্গি দেয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, তার কারাগারে সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ময়মনসিংহের এমপি হান্নান মিয়াসহ ৩ হাজারের মত বন্দি রয়েছেন। তাদের মধ্যে ১৪০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত। এখানে তিনটি পৃথক ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। তারা ঈদে ৩০০ মত গরীব বন্দিদের লুঙ্গি দিয়েছেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার মো. শাহজাহান মিয়া জানান, এই কারাগারের দুই হাজার ৩০০ জন বন্দির মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৬ শতাধিক। সেখানে বন্দির জন্য দুটি জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. নেছার আলম জানান, তার কারাগারে নারী-পুরুষসহ এক হাজারের মতো বন্দি রয়েছেন। তবে সেখানে ফাঁসির কোনো আসামি নেই।

গাজীপুরে ওই চারটি কারাগারের বন্দিদেরই সকালের নাস্তায় পায়েস ও মুড়ি, দুপুরে আলুর দম, রুইমাছ ভাজা, ডিম, সাদা ভাত, রাতে পোলাও-মাংস, সালাদ, মিষ্টি, পান-সুপারী, কোমল পানীয় দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর