,

আর্জেন্টিনা-আইসল্যান্ড লড়ছে সমানতালে, খেলাটি সরাসরি দেখুন…

news-image

স্পোর্টস ডেস্ক।। শক্তিমত্তায় স্পষ্টতই এগিয়ে আর্জেন্টিনা। তবে কম যাচ্ছে না আইসল্যান্ডও। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসিদের সঙ্গে সমানতালে লড়ছে দলটি।

ম্যাচের ১৯ মিনিটের মাথায় গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন আগুয়েরো। তবে আর্জেন্টাইনদের বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেয়নি আইসল্যান্ড। চার মিনিট পরেই আইসল্যান্ডকে সমতায় ফেরান ফিনবোগাসন। প্রথমার্ধ শেষে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

১৭ ‍মিনিটের মেসির শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে গোল থেকে বিরত রাখেন আইসল্যান্ডের গোলরক্ষক। তবে দুই মিনিট পর আগুয়েরোকে রুখতে পারেননি তিনি। হজম করেন গোল।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় গ্রুপ ডির আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ। আলবিসেলেস্তেদের সেরা একাদশের কোচ সাম্পাওলি জানিয়েছিলেন গতকালই। আইসল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে ফরোয়ার্ড হিগুয়েইনের পরিবর্তে আগুয়েরোর ওপর ভরসা করেছেন কোচ। তবে বদলি খেলোয়াড় হিসেবে নামতে পারেন হিগুয়েইন। পাউলো দিবালাও সাইড বেঞ্চে বসে আছেন হিগুয়েইনের মতো।

সাম্পাওলি আক্রমণভাগে ভরসা রেখেছেন ডি মারিয়া-মেসি-আগুয়েরোর উপর। এ ত্রয়ীই আজ সাম্পাওলির তুরুপের তাস। আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন কাভালেরো, তাগলিয়াফিকো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস রোহো, এডুয়ার্ডো সালভিও, মাসচেরানো, বিগলিয়া, ম্যাক্সিমেলানো মেঝা, মেসি, ডি মারিয়া ও আগুয়েরো।

২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থ হন আর্জেন্টাইন তারকা। আজ থেকে শুরু হলো মেসিদের রাশিয়া বিশ্বকাপের মিশন। প্রথমেই পেরোতে হবে গ্রুপ পর্বের কঠিন বাধা। এ বিশ্বকাপের ‘ডেথ গ্রুপে’ থাকা আর্জেন্টিনার জন্য কাজটা সহজ হবে না। জ্বলে উঠতে হবে মেসিসহ দলের সব খেলোয়াড়কেই।
‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর