,

আর্জেন্টিনার একাদশে কে কে থাকছেন?

news-image

স্পোর্টস ডেস্ক।। রাশিয়া বিশ্বকাপে আজ শনিবার বিশ্বকাপের মিশন শুরু হচ্ছে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড। তুলনামূলক ছোট দল আইসল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় আর্জেন্টিনা। অপরদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া আইসল্যান্ডও চায় ভালো কিছু করদে চায়। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে দু’দলের মধ্যকার এই লড়াই।

সবাইকে অনেকটা চমকে দিয়ে গতকাল শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষে সেরা একাদশ ঘোষণা করে দিয়েছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। আজকের ম্যাচে আর্জেন্টিনার একাদশে মেসি-আগুয়েরো আছেন আক্রমণভাগে। তবে ধারণা অনুযায়ী দলে জায়গা হয়নি পাওলো দিবালার।

আর্জেন্টিনা এখন যথেষ্ট আত্মবিশ্বাসী। দলটির কোচ জর্জ সাম্পাওলি বলেন, ‘দল হিসেবে আমরা এখন অনেক বেশি গোছানো। আশা করি আমাদের সামনের দিনগুলো ভালো কাটবে।’

আর্জেন্টিনার কোচ আরও বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ভালোভাবে এবারের বিশ্বকাপ শুরু করা। বুঝাই যাচ্ছে, জয় ছাড়া অন্যকিছুই ভাবছি না আমরা। আইসল্যান্ড ভালো দল। যোগ্য দল হিসেবেই বিশ্বকাপে এসেছে। তবে আমরা সর্তক। পরিকল্পনামাফিক খেলতে পারলে এ ম্যাচে জয় পাওয়া কঠিন নয়। এ ম্যাচে ভালো ফল অর্জন করতে পারলে গ্রুপ পর্বের পরের ম্যাচগুলো আরও সহজ হয়ে যাবে।’

আর্জেন্টিনার সম্ভাব্য দল : উইলি কাবাইয়েরো, এদুয়ার্দো সালভিও, নিকোলাস ওতামেন্দি, মার্কোস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, হাভিয়ের মাসচেরানো, লুকাস বিগলিয়া, মাক্সিমিলিয়ানো মেসা, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও সের্হিও আগুয়েরো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর