,

সড়কে ঈদের দিন প্রাণ গেল চারজনের

news-image

নিউজ ডেস্ক।। ঈদের দিন পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রংপুরে তিনজন, আর নওগাঁয় নিহত হয়েছেন একজন। শনিবার এ দুর্ঘটনা ঘটে।

রংপুর: শনিবার ভোরে নগরীর হাজিরহাট এলাকায় বাসের ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে পীরগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, শনিবার ভোরে বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে একটি মাইক্রোবাস পীরগঞ্জের আংড়ার ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বাঁকরইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার বনগ্রামের মৃত তকিমুদ্দিনের ছেলে।

পত্নীতলা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলম বাজার করার জন্য মোটরসাইকেলে বাড়ি থেকে সাপাহার যাচ্ছিলেন। এসময় নওগাঁ থেকে সাপাহারগামী হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর