,

খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি এখনও পাওয়া যায়নি: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের দেখা করার অনুমতি এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য একটি আবেদন করেছি। সেটির কোনও অনুমতি আমরা এখনও পাইনি। আমরা কারাগারের সামনে নেত্রীর সঙ্গে দেখা এবং কথা বলার জন্য যাবো। আশা করছি, আমরা অনুমতি পাবো।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ। কিন্তু সরকার তার কোনও চিকিৎসার ব্যবস্থা করছে না। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে সরকারকে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য মিথ্যা ও সাজানো মামলায় তাকে কারাবন্দি করে রাখা হয়েছে।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের আন্দোলন চলমান রয়েছে। বাংলাদেশের জনগণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে। খালেদা জিয়া জামিন পাওয়ার পরেও সরকার বিভিন্ন ছল-চাতুরির মাধ্যমে তাকে কারাগারে আটকে রেখেছে।’

বাংলাদেশের জনগণ বিষাদময় ঈদ পালন করছে উল্লখ করে তিনি বলেন, ‘দেশের ১৬ কোটি জনগণের নেত্রীকে কারাগারে বন্দি রেখে বিষাদময় মন নিয়ে ঈদের নামাজ ও ঈদ পালন করছে জনগণ।’

মাজারে শ্রদ্ধা নিবেদনের আগে খালেদা জিয়ার মুক্তির জন্য বিশেষ মোনাজাত পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আহম্মেদ আজম খান, ড. জাহিদ হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর