,

বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক : বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৭টা ও ৮টায় পৃথক জামাত অনুষ্ঠিত হয়।

জামাত দুটিতে পৃথকভাবে ইমামতি করেন যথাক্রমে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী ও অপর পেশ ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন কাসেম।

নামাজ শেষে মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় এবং দেশের সব সমস্যা দূর করতে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের অত্যন্ত আনন্দ ও উৎফুল্লের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন।

এছাড়া বায়তুল মোকাররমে ঈদের আরও ৩টি জামাত অনুষ্ঠিত হবে।

এর আগে, শুক্রবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দেশব্যাপী উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। তবে সৌদিআরবের সঙ্গে মিল রেখে বিভিন্ন জেলার কয়েকটি গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হয়।

এ জাতীয় আরও খবর

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান