,

চাঁদরাতে বৃষ্টি, ঈদের আনন্দেও হতে পারে বাগড়া

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর শনিবার। শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এই চাঁদরাতে ঢাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। বাসাতের সঙ্গে বৃষ্টি এই ভ্যাপসা গরমে নগরবাসীদের অনেকটা স্বস্তি দিয়েছে। তবে এই বৃষ্টিপাত শনিবারও হতে পারে। মাঠে ঈদের জামাত আদায়ে বাগড়া হতে পারে এই বৃষ্টি, সঙ্গে আনন্দ উদযাপনেও।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে (শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার) বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া-বিজলী চমকানোসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা বন্দরকে তিন নম্বর পুনঃতিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর