,

রোহিঙ্গা ক্যাম্পে নেই ঈদের আমেজ

news-image

রমজান শেষে দরজায় কড়া নাড়ছে ঈদ। কিন্তু ঈদের তেমন আমেজ নেই উখিয়া-টেকনাফের ক্যাম্পে বসবাসরত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের।

কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে ঈদ উদযাপনের তেমন কোন আমেজ নেই বললেই চলে। িরোহিঙ্গাদের মধ্যে যাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো তাদের কাউকে কাউকে দেখা গেছে ক্যাম্প নিকটবর্তী বাজার থেকে ঈদের কেনাকাটা করতে। তবে বেশিরভাগ রোহিঙ্গা রয়েছে হতাশায়।

রোহিঙ্গারা জানিয়েছে, ক্যাম্প কর্তৃপক্ষের দেওয়া ঈদ সামগ্রী কেউ কেউ পেলেও, অনেকেই পায়নি। তবে প্রশাসনের দাবি, তাদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও রোহিঙ্গাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।

সাম্প্রতিক সময়ে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণের কারণে দূর্ভোগে আছেন রোহিঙ্গারা। পর্যাপ্ত জায়গার অভাবে ঈদের নামাজ আদায় করতে পারবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকেই।

তবে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, রোহিঙ্গাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিয়ানমারে সহিংসতার ‍মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, জাতিগত স্বীকৃতির পাশাপাশি পূর্ণ অধিকার নিয়ে নিজ দেশে ফিরতে পারাটাই হবে তাদের জন্য সবচেয়ে ‘বড় ঈদ’। সূত্র : ডিবিসি নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর