,

পুনরায় তথ্য আদান-প্রদান করবে দুই কোরিয়ার সামরিক বাহিনী

news-image

সীমান্তে যেকোন প্রকার সামরিক উত্তেজনা কমাতে তাদের বিচ্ছিন্ন থাকা তথ্য আদান-প্রদান সম্পর্ক পুনরায় চালু করার বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে দুই কোরিয়ার সামরিক বাহিনী। বৃহস্পতিবার দেশদুটির সীমান্ত গ্রাম পাঞ্জুমামে দুই দেশের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় তারা দেশদুটির যৌথ নিয়ন্ত্রণে থাকা পাঞ্জুমাম গ্রামে উভয় পক্ষের সেনাদের নিরস্ত্র করার বিষয়টি নিয়েও আলোচনা করেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় বৃহস্পতিবারের এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জন উন এবং মুন জায়ে’র মধ্যে অনুষ্ঠিত পূর্বের এক বৈঠকের সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করার লক্ষ্যেই সাম্প্রতিক সময়ে সেনা কর্মকর্তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। কিম এবং মুনের মধ্যেকার পূর্বের ঐ বৈঠকে দুই কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা কমিয়ে আনার ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সীমান্ত উত্তেজনা কমিয়ে আনার কথা বলা হয়েছিলো। মিলিটারি টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর