,

মার্কিন ড্রোন হামলায় মালালাকে হামলাকারী ‘মোল্ল্লাহ রেডিও’ নিহত

news-image

পাকিস্তানের মালালা ইউসুফজাইকে যে গুলি চালিয়েছিল, সেই পাক তালিবান নেতা ফজলুল্লাহর মৃত্যু হল মার্কিন ড্রোন হামলায়। ভয়েস অফ আমেরিকা শুক্রবার এই খবর নিশ্চিত করেছে। তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রধান ফজলুল্লাহ ‘মুল্লাহ রেডিয়ো’ নামে পরিচিত।

মার্কিন ড্রোন হামলায় মৃত অজ্ঞাতপরিচয় ব্যক্তির কথা বলতে গিয়ে এদিন মার্কিন আধিকারিক জানিয়েছেন, বুধবার গভীর রাতে ফজলুল্লাহকে টার্গেট করে হামলা চালানো হয়। তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রধান ফজলুল্লাহ ‘মুল্লাহ রেডিয়ো’ নামে পরিচিত।

মার্কিন ফোর্সেস-আফগানিস্তানের মুখপাত্র মার্টিন ও’ডনেল জানিয়েছেন, ‘আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের কুনার প্রদেশে গত ১৩ জুন সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছিল আমেরিকা। একটি কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনের এক শীর্ষ নেতাকে টার্গেট করা হয়েছিল।’ তবে ফজলুল্লাহকেই আমেরিকা টার্গেট করেছিল কি না তা স্পষ্টভাবে জানাননি তিনি।

মার্কিন ড্রোন হামলায় ফজলুল্লাহের মৃত্যুর খবর এর আগেও ছড়িয়েছে। ২০১০ সালের পর থেকে চারবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। ওয়াশিংটন ডিসির শীর্ষ আধিকারিক মাইকেল কুগেলম্যান এ কথা টুইটেও জানিয়েছেন।

আমেরিকার দাবি, ২০১২ সালে কিশোরী মালালাকে হত্যার পরিকল্পনার মাথা ছিল ফজলুল্লাহ। তিনিই নাকি স্কুল বাস থামিয়ে তাতে চড়ে জিজ্ঞেস করেন, ‘মালালা কে?’ মালালা পরিচয় দিলে তাঁর মাথায় গুলি চালায় ফজলুল্লাহ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর