রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ‘হেভিওয়েট’ নেতাদের বাসায় ‘হেভি’ আয়োজন

news-image

ডেস্ক রিপোর্ট  : ঈদকে সামনে রেখে চট্টগ্রামের শীর্ষ রাজনীতিকরা নিজ নিজ কর্মী-সমর্থকদের জন্যে প্রতিবছর বিশেষ আয়োজন করেন। তবে নির্বাচনের বছর হওয়ায় এবার সেই আয়োজনে লেগেছে বাড়তি হাওয়া। আওয়ামী লীগ কিংবা বিএনপি- প্রতিটি দলের ‘হেভিওয়েট’নেতাদের বাসায় এবার ঈদে কর্মী-সমর্থকদের জন্য থাকছে ‘হেভি’ আয়োজন।

আওয়ামী রাজনীতিকদের মধ্যে দলটির প্রেসিডিয়াম সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নগর সহ-সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, নগর সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য ডা. আফছারুল আমীন, সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল সবাই নিজ নিজ এলাকায় ঈদ করবেন।

এর মধ্যে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি নগরের খুলশি’র নিজ বাসভবনে বাহারি পদের খাবারের আয়োজন করেছেন। সেখানেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং তাদের আপ্যায়িত করবেন তিনি।

আন্দরকিল্লায় নিজ বাসভবনে নেতাকর্মীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাসহ নানা আয়োজন করছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। নিজ বাসভবনেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং তাদের আপ্যায়িত করবেন তিনি।

প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় নেতাকর্মীদের জন্য ঈদের দিন মেজবানির আয়োজন করেছেন তার ছেলে সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। ঈদের পরদিন সেমাই দিয়েও তাদের আপ্যায়ন করা হবে বলে জানান তিনি।

গ্রামের বাড়ি আনোয়ারার পাশাপাশি নগরের সার্সন রোডের বাসায় নেতাকর্মীদের জন্য আয়োজন করছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। প্রতি বছরের মতো ডা.আফসারুল আমীনের বাসায়ও থাকছে বিশেষ আয়োজন।

অন্যদিকে, বিএনপি রাজনীতিকদের মধ্যে সাবেক মন্ত্রী এবং দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাবেক মন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ

নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান সবাই নিজ নিজ এলাকায় ঈদ করবেন।

নির্বাচনকে সামনে রেখে এলাকায় ঈদ উদযাপন করবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফলে অন্যান্য বছরের চেয়ে এবার আয়োজনের পরিধি বাড়ছে বলে জানা গেছে। প্রায় ১০ হাজার নেতাকর্মী আপ্যায়নের ব্যবস্থা করছেন তিনি।

নগর সভাপতি ডা. শাহাদাত হোসেন আয়োজন করছেন রীমা কমিউনিটি সেন্টারে। প্রতিবছর ঈদের পরদিন নেতাকর্মীদের জন্য মেজবানির আয়োজন করলেও বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া কারাবন্দি থাকায় এবার কোনো আয়োজন করছেন না বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

তবে নগরের চান্দগাঁও এলাকায় নিজ বাসায় নেতাকর্মীদের জন্য বিশেষ আয়োজন করেছেন নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে কলম নিয়ে প্রবেশ নয়

পতিত সরকারের জ্বালানি নীতি ছিলো বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

পুরুষদের চাপ কমাতে তেলের লাইনে নারীরা

যেসব পাম্পে ফুয়েল পাসে মিলছে তেল

বিএনপি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার

হরমুজ প্রণালি ফের বন্ধ করল ইরান

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে গুলি, নিরাপদ ক্রুরা

নদীতে ডুবে নিহত দুই বান্ধবীর দাফন সম্পন্ন

হরমুজ প্রণালীতে আটকে বাংলাদেশের জাহাজ, কূটনৈতিক তৎপরতা জোরদার