,

কুড়িগ্রামে ‘কাদা বৃষ্টি’! অবাক মানুষ

news-image

ডেস্ক রিপোর্ট  : কুড়িগ্রামের আকাশে ঝড়েছে কাদা বৃষ্টি। বৃহস্পতিবার গভীর রাতে এখানকার কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হয়। সকালবেলা স্থানীয়রা দেখতে পান এই বৃষ্টি যেখানেই পড়েছে সেই স্থানেই কাদা লেপে দেয়ার মতো কর্দমাক্ত হয়েছে।

ঘরের টিন, সিঁড়ি, আঙিনায় রাখা বালতি, কাপড়সহ বিভিন্ন স্থানে এই কাদার প্রলেপ দেখে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। এই দৃশ্য দেখতে ভিড় পড়ে যায় উৎসুক মানুষের। অনেকেই বালতিতে পড়া কাদা বৃষ্টির পানি দেখে অবাক হয়ে যান।

বৃষ্টির পানি স্বচ্ছ হলেও কাদা বৃষ্টির সংরক্ষিত পানি বালতিতে দেখে সহজেই এখানকার মানুষ নিশ্চিত হন যে বৃহস্পতিবার রাতে বয়ে যাওয়া বৃষ্টি ছিল কাদা বৃষ্টি। এই বৃষ্টিকে কেউ কেউ আল্লাহর গজব বলেও ধারণা করছেন।

নাগেশ্বরী উপজেলার গৃহিণী মরিয়ম পারভীন, ফুলবাড়ী উপজেলার রাহিলা বেগম, মোহাম্মদ আলীসহ আরও অনেকে পরিবর্তন ডটকমকে জানান, বৃহস্পতিবার এ অঞ্চলে বয়ে যাওয়া বৃষ্টি ছিল কাদা পানির সংমিশ্রণের বৃষ্টি।

মোহাম্মদ আলী বলেন, তিনি তার বাড়ির আঙিনায় বালতিতে পড়া কাদা বৃষ্টির পানি ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য এক বোতল সংরক্ষণ করে রেখেছেন। এই পানি কেউ পরীক্ষা-নিরীক্ষা করতে চাইলে তা তিনি তাকে দেবেন বলেও জানান।

তার দাবি, এই কাদা বৃষ্টির পানি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করুক।

এ ব্যাপারে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ীর উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান একটি অনলাইন গণমাধ্যমকে জানান, অনেক সময় এসিড বৃষ্টি হয়। এ রকম কিছু হতে পারে। পাশাপাশি মহাকাশে প্রচুর যান ঘুরছে এ থেকেই বৃষ্টির সাথে কাদাসদৃশ্য নির্গত হতে পারে। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান। উৎসঃ পরিবর্তন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর