,

স্বয়ং ট্রাম্প, তার পরিবার এবং ট্রাম্প ফাউন্ডেশনের বিরুদ্ধে মামলা দায়ের করছে নিউইয়র্ক রাজ্য

news-image

ডেস্ক রিপোর্ট।। এবার স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড, তার পরিবারের সকল সদস্য এবং ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ফাউন্ডেশনের বিরুদ্ধে মামলা দায়ের করবে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। নিউ ইয়র্কের আইন অনুযায়ী অবৈধ এমন কিছু কর্মকাণ্ড পরিচালনা করায় তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নিলো পূর্ব উপকূলের রাজ্য নিউইয়র্ক। বৃহস্পতিবার রাজ্যটির এটর্নি জেনারেলের দপ্তর এই বিষয়টি নিশ্চিত করেছে।

তবে একদিনে নয়, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার পরিবারের সদস্যরা দীর্ঘ এক দশক ধরে এসব আইনভঙ্গ করেছেন। বিশেষত, যখন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোন অলাভজনক দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে কোন ব্যক্তি বা সংগঠনের রাজনৈতিক এবং অর্থনৈতিক সুযোগ নেবার অবকাশ নেই। কিন্তু, এর সম্পূর্ণ ব্যতিক্রম করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবার।

ট্রাম্প তার পারিবারিক ফাইন্ডেশন ব্যবহার করে নিজের রাজনৈতিক কর্মকাণ্ড এবং ব্যবসার প্রচার ও অর্থায়ন করেছেন। এই কাজে তার ঘনিষ্ঠ সহযোগীর ভূমিকা পালন করেছে তার পরিবারের সদস্যরাই।

নিউইয়র্কের এটর্নি জেনারেল বারবারা আন্ডারউড বলেন, ট্রাম্পের পারিবারিক ফাউন্ডেশন তার ব্যবসায়িক ও রাজনৈতিক মুনাফা উত্তোলনের খোলা চেকবুকের মতো ব্যবহার হয়েছে। এভাবে অলাভজনক প্রতিষ্ঠানের নামে নিজ স্বার্থ আদায় আইনি ওয়াদার সরাসরি বরখেলাপ।

এসময় তিনি আরো বলেন, কোন বেসরকারি ফাউন্ডেশন এভাবে কাজ করতে পারেনা। আমার দপ্তর (এটর্নি জেনারেল অফিস) দাতব্য সংস্থা ও এর অর্থের অসদ্ব্যবহারের কারনে সংস্থাটি এবং এর পরিচালকদের বিরুদ্ধে মামলা দায়ের করবে।

তবে ট্রাম্প তাৎক্ষণিক এক টুইট বার্তায় এমন আইনি পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। আনাদলু এজেন্সি

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর