,

জন্মদিনেই বিশ্বকাপে অভিষেক ঘটছে সালাহর

news-image

স্পোর্টস ডেস্ক।। মোহাম্মদ সালাহ সময়ের অন্যতম সেরা আলোচিত খেলোয়াড়। গেল মৌসুমে প্রিমিয়ার লীগে ৩২ গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। পুরো বিশ্বই এখন মেসি-রোনালদোর উত্তরসূরি পেয়ে গেছে এমনটাই ভাবা শুরু করে দিয়েছে হয়তোবা!

১৯৯২ সালের ১৫ই জুন মিশরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ সালাহ। এ বছর বিশ্বকাপ চলাকালীন সময়ে ২৭ বছরে পা দিলেন এ লিভারপুল উইঙ্গার। আর নিজের জন্মদিনেই বিশ্বকাপে নিজের অভিষেক ঘটাতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। ১৫ই জুন বাংলাদেশ সময় বিকেল চারটায় উরুগুয়ের মুখোমুখি হবে সালাহর মিশর।
এর আগে প্রায় একক প্রচেষ্টায় ২৮ বছর পর মিশরকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উত্তীর্ণ করিয়েছিলেন সালাহ। বাছাইপর্বে কঙ্গোর সাথে তার দেয়া শেষ মূহুর্তের গোলেই মিশর বিশ্বকাপে ২৮ বছর পর খেলার সুযোগ পায়।

অবশ্য এতোদূর আসাটা এতো সহজ ছিলো না সালাহর জন্য। লিভারপুলের আগেও প্রিমিয়ার লিগের আরেক ক্লাব চেলসিতে খেলেছেন। সেখানে হোসে মরিনহোর অধীনে দলে হয়ে পড়েছিলেন ব্রাত্য। দুই বছরে খেলার সুযোগ পেয়েছিলেন মোটে ১৩ টি ম্যাচ। তারপরই চেলসি ছাড়েন তিনি। ইতালির দুই ক্লাব ফিওরেন্টিনা ও রোমা ঘুরে আবারো প্রিমিয়ার লিগে ফিরে এসেছেন তিনি। তবে এবার লিভারপুলে।

আর এসেই নিজের জাত চিনিয়েছেন মোহাম্মদ সালাহ। দিয়েছেন সকল অবহেলার জবাব লিওনেল মেসির পর সর্বোচ্চ ৪৪ গোল করেছেন সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে। লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছেন প্রায় এক যুগ পর। অবশ্য ম্যাচটা জিততে পারেনি তাঁর দল লিভারপুল। তবে সেখানে ম্যাচের এক পর্যায়ে প্রতিপক্ষ দল রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোসের আঘাতে কেঁদে কেঁদে মাঠ ছাড়তে হয় মোহাম্মদ সালাহকে। তখনই সংশয় দেখা দিয়েছিলো। বিশ্বকাপ খেলতে পারবেন তো মিশরের রাজা? গোলডটকম

অবশেষে সব সংশয় দূর করে আজ মিশরের প্রথম ম্যাচেই নিজের জন্মদিনে মাঠে নামছেন পুরো মিশরীয় জাতির আশা ভরসা মোহাম্মদ সালাহ। বিশেষ উপলক্ষে বিশেষ মঞ্চে যে ঝাঁকড়া চুলের মিশরের রাজা প্রজাদের মুখে হাসিই ফোটাতে চাইবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর