,

ওরা আমাকে সালামির জন্য থ্রেট দিচ্ছে : পরীমণি

news-image

বিনোদন ডেস্ক।। তারকাদের জীবন নিয়ে ভক্ত ও সাধারণ মানুষের জানার আগ্রহ প্রবল। প্রিয় তারকা কী খায়, কোন পোশাক পরে, ঈদে কীভাবে সময় কাটান,এসব নিয়ে সাধারণ মানুষের আগ্রহ যেন শেষ হওয়ার নয়।

ঈদ উদযাপন নিয়ে পরীমণি কথা বলেছেন দৈনিক আমাদের সময় অনলাইনের সঙ্গে। কাল ঈদ হলেও দুই দিন আগেই নাকি তার বাসায় শুরু হয়ে গেছে-এমনটাই জানালেন জনপ্রিয় এই চিত্রনায়িকা।

পরীমণি বলেন, ‘আমার বাসায় দুইদিন আগে থেকেই ঈদ শুরু হয়েছে। কারণ, আমার বাসায় কাজিনরা এবং আমার কাছে আত্মীয়রা এসেছে। ছোট ছোট কয়েকটা বাচ্চাও আছে। তারা সব সময় হৈচৈ করছে বাসায়। সালামির জন্য ওরা আমাকে থ্রেট দিচ্ছে। এটা আমার কাছে ভালোই লাগছে।’

পরীমণি আরও বলেন, ‘আমার কাছে চাঁদ রাতেই বেশি ভালো লাগে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ভোরে ঘুমিয়ে পড়ি। আমি কখনও ঈদের শপিং করি না। কোনো বন্ধু আমাকে ঈদের গিফট দেয় না । আমি গিফট নেওয়ার চেয়ে গিফট দিতেই বেশি পছন্দ করি।’

তারকা হওয়ার আগের ঈদের স্মৃতিচারণ করে এই চিত্রনায়িকা বলেন, ‘আগে আমার কাছে ঈদ মানে নানুর হাতের পায়েশ খাওয়া। নানু আমার জন্য চিনি কম দিয়ে আলাদা করে পায়েশ রান্না করতেন। এখন নানু নেই। এসব ভাবলে মন খারাপ হয়ে যায়। আমার ভক্ত, দর্শকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর