,

মহাকাশে আবারো গোয়েন্দা উপগ্রহ পাঠালো জাপান

news-image

জাপানের অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি মহাকাশে একটি গোয়েন্দা উপগ্রহ পাঠিয়েছে। মঙ্গলবার দেশটির কাগোশিমা জেলার তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপিত একটি রকেটের মাধ্যমে এই উপগ্রহ মহাকাশে মোতায়েন করা হয়। এই নিয়ে জাপান মহাকাশের কক্ষপথে মোট আটটি গোয়েন্দা উপগ্রহের মালিক হলো।

নতুন এই গোয়েন্দা উপগ্রহটি একটি আইজিএস-৬ রাডার স্যাটেলাইট। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা এবং মিতসুবিশি হেভি ইন্ড্রাস্ট্রিজ এটি যৌথভাবে তৈরি করেছে। এর মাধ্যমে জাপান উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচীর সাম্প্রতিক পরিস্থিতির উপর তীক্ষ্ম নজর রাখতে পারবে। এছাড়াও, আইজিএস-৬ জাপানের দুর্যোগপ্রবণ এলাকাগুলিতে উদ্ধারকাজ চালাতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করবে।

আইজিএস-৬ এ সংযুক্ত আছে একটি সর্বাধুনিক মডেলের সিন্থেটিক অ্যাপারেচার রাডার ইমেজিং ব্যবস্থা। এর ফলে স্যাটেলাইটটি যেকোন আবহাওয়ায় দিনে বা রাতে যেকোন সময় লক্ষ্যবস্তুর পরিস্কার ছবি তুলতে সক্ষম। জেনস ডিফেন্স নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর