,

বিশ্বকাপেই ক্যারিয়ারের প্রথম গোল!

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে নিজের নামটিকে স্মরণীয় করে রাখলেন ইউরি গাজিনস্কি। ২১তম বিশ্বকাপে প্রথম গোলটি করার কৃতিত্ব দেখিয়েছেন রাশিয়ার এই মিডফিল্ডার। বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনীয় ম্যাচে স্বাগতিক রাশিয়া ৫-০ গোলে হারায় সৌদি আরবকে। ইউরি গাজিনস্কি ১২ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। যেটি জাতীয় দলের হয়েই ক্যরিয়ারে প্রথম গোল ২৮ বছর বয়সীর।

ইউরি গাজিনস্কি প্রথম গোলটি করেছেন। এরপর বদলি হিসেবে নেমে জোড়া গোল করেন ডেনিস চেরিশিভ। ৪৩ ও ৯১ মিনিটে গোল দুটি করেন এই তারকা। জাতীয় দলের জার্সিতে এদিনই প্রথম গোল পেলেন চেরিশিভ। তাও আবার বিশ্বকাপে মঞ্চে। থামলেন না এক গোল করে। আদায় করে নিলেন জোড়া গোল। পরিবর্তন.কম

ফুটবলকে বলা হয় গোলের খেলা। সেখানে বিশ্বকাপের মতো আসরে সবার চোখ তো থাকে খেলোয়াড়দের গোল করা দেখতে। ইউরি গাজিনস্কি সেখানে দারুণভাবে সফল। আলেকজান্দার গোলভিনের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন গাজিনস্কি। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের প্রথম গোলটি এলো হেড থেকে।

১৯৯০ বিশ্বকাপের প্রথম গোলটি হেড থেকে করেছিলেন ক্যামেরুন স্ট্রাইকার ফ্র্যাঙ্কো ওমাম। এরপর ৬টি বিশ্বকাপের প্রথম গোল হেড থেকে আসেনি। ২৮ বছর পর তাই নতুন ইতিহাস লিখলেন ইউরি গাজিনস্কি।

২০১৬ সালে রাশিয়া জাতীয় দলে অভিষেক এই মিডফিল্ডারের। এরপর এই ম্যাচের আগে দেশের হয়ে ৬টি ম্যাচ খেলেছিলেন।

ইতিহাসে নাম লিখিয়েছেন চেরিশিভও। এই প্রথম বদলি হিসেবে নেমে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। ২০১২ সালে জাতীয় দলে অভিষিক্ত এই উইঙ্গার দেশের জার্সীতে দ্বাদশ ম্যাচ খেলতে নেমেছিলেন এদিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর