,

বাংলাদেশে শ্রমিকরা বিনা ফিতেই ভিসা নবায়ন করতে পারবেন

দুবাইয়ে কর্মরত বিদেশি শ্রমিকদের ভিসা ও ইন্সুরেন্সের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন করেছে সে দশের সরকার। গত সপ্তাতে সংযুক্ত আরব আমীরাতের মন্ত্রীসভা বিদেশি শ্রমিকদের ইন্সুরেন্স ফি হ্রাস ও ভিসার ক্ষেত্রে পরিবর্তন করে। দুবাইয়ের ভিসার ক্ষেত্রে পরিবর্তন ও শ্রমিকদের ইন্সুরেন্সের ফি ছাড়ে বাংলাদেশের শ্রমিকরা উপকৃত হবেন বলে মনে করছেন

জনশক্তি রপ্তানিকারক সমিতি বায়রা। তাদের মতে ইন্সুরেন্স নিবে প্রায় সব শ্রমিক। তাদের নিরাপত্তাও নিশ্চিত হবে। ইন্সুরেন্সের প্রিমিয়াম কম হওয়ায় অতিরিক্তটাকাও পাঠাতে পারবেন তারা। বর্তমানে প্রায় ১০ লাখ বাংলাদেশি শ্রমিক দুবাইতে কর্মরত রয়েছে। আরো শ্রমিক নেওয়ার জন্য গত ১৮ এপ্রিল বাংলাদেশ ও আরব আমিরাতের সরকারের মদ্যে একটি সমঝোতাও সাক্ষর হয়েছে।

দুবাইয়ের রাষ্ট্রিয় বার্তা সংস্থা ওয়াম জানায়, আরবআমীরাতের ভাইসপ্রেসিডেন্ট ও প্রধান মন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ ইন্সুরেন্স ও ভিসা সহজের বিষয়টি কেবিনেটে প্রস্তাব করেন ও কেবিনেট তা পাশ করে।

শ্রমিকদের জন্য নতুন ইন্সুরেন্সের নিয়ম অনুযায়ি শ্রমিকরা বছরে মাত্র ৬০ দিরহামে ইন্সুরেন্স নিতে পারবেন। আগে এটি নিতে লাগতো ৩০০০ হাজার দিরহামে। এই ইন্সুরেন্সের আওতায় শ্রমিকরা এখন থেকে রিটার্ন টিকেট ছাড়াও কোন কারণে দুর্ঘটনায় পড়লে ২০ হাজার দিরহামের মেডিক্যাল সুবিধা পাবেন। দুবইয়ের নতুন আইন অনুযায়ি এখন থেকে ৬০ বছরের ঊর্ধ্বের শ্রমিকরা, সার্ভিস বেনিফিট পাবেন। ছুটি ভাতা,ওভারটাইম ভাতা পাবেন। দুবাইর ট্রানজিট ভিসার মেয়াদ বাড়িয়ে ৯৬ ঘন্টা করা হয়েছে। আগে এটি ছিল ৪৮ ঘন্টা। এর বাইরে থাকলে ট্রানজিট যাত্রীতে ৫০ দিরহাম দিতে হতো। এখন এটি দিতে হবে ৯৬ ঘন্টা পরে। যারা চাকুরি খোঁজতে দুবাইতে আসবেন তাদের জন্য ৬ মাসের ভিসা দেয়া হবে। ভিসার মেয়াদ বৃদ্ধিতে এখন থেকে কোন চার্জ দিতে হবে ন্।া আগে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যারা বেআইনী ভাবে সেখানে অবস্থান করতো তাদের পাসপোর্টে নো এন্ট্রি ছাপ দেয়া হতো। এখন তেকে এই ছাপও আর দেয়া হবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর