,

ঈদের সকালে সহজে বানান কেক

news-image

সবাই শুধু ওভেনে কেক বানানোর রেসিপি দেন। কিন্তু আজ শিখে নিন ওভেন ছাড়াই কেক বানানোর নিয়ম।উপকরণ : ময়দা ৩ কাপ। ডিম ৪ টা। কোকো পাউডার ৩ টেবিল চা। বেকিং পাউডার ২ চা। বেকিং সোডা ১ চা এর একটু বেশি। লবন অল্প (ইচ্ছা না হলে বাদ দিতে পারেন )। চিনি ২ কাপ। তেল ১ কাপ। গুড়াদুধ ৩ টেবিল চা। ভেনিলা এসেন্স ১ চা। লেবুর রস ২ টেবিল চা ( ঐচ্ছিক )প্রণালী : প্রথমে ডিমের সাদা অংশ আলাদা করে নিন কুসুম থেকে ,এবার সাদা অংশটি ভালো করে বিট করতে হবে। বিট মানে চামুচ দিয়ে ভালো ভাবে নাড়ান/ফেটে নেয়া অথবা বিটার মেশিন দিয়ে ফেটে নেয়া। ভালো মত বিট হবার পরে তাতে আলাদা করে রাখা কুসুম দিয়ে আবার ভালো ভাবে বিট করতে হবে। মিশ্রনেএবার চিনি মিশাতে হবে।ময়দা,কোকো পাউডার,বেকিং পাউডার,বেকিং সোডা,গুড়া দুধ একসাথে মিশিয়ে মিক্সড ডিমের সাথে অল্প অল্প করে মিশাতে হবে, তার সাথে বিট করাটা যেন ভালো মত হয় খেয়াল রাখতে হবে, কোনো পাউডার যেন জমে না থাকে। যদি এটা বেশি ঘন হয় তাহলে অল্প হালকা গরম পানি দিবেন অথবা গরম দুধ দিবেন, সব শেষে লেবুর রস আর ভেনিলা এসেন্স দিতে দিয়ে দিবেন।এখন রাইস কুকারের পাত্রটি কে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন, এর মধ্যে পুরো মিশ্রণটি ঢেলে দিন, ঢাকনা লাগান, প্লাগ লাগান এবং সুইচ জালান। ১ ঘন্টার মত লাগবে কেকটি হতে। তবে সুবিধার কথা হলো কেক টি হয়ে গেলে কুকার এমনি বন্ধ (অফ) হয়ে যাবে।এভাবেই বানানো হয়ে গেলো ঝামেলা ছাড়া সহজ উপায়ে কেক। এবার নিজেরা চেষ্টা করে দেখুন আর সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে