,

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

news-image

নিউজ ডেস্ক : উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অবস্থানরত প্রবাসীরাও এই ঈদ উৎসবে শরিক হয়েছেন।

শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নেগারায় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। মসজিদ নেগারায় নামাজে অংশ নেন প্রধানমন্ত্রী ডা: তুন মাহাথির মোহাম্মদ।

এ ছাড়া হাংতোয়া মসজিদ আল বোখারি, মসজিদ জামেক, তিতিওয়াংসা বায়তুল মোকাররাম ও কোতারায়া বাংলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদুল ফিতরের জামাতে শরিক হতে প্রবাসীরা ছুটে আসেন। নামাজ শুরুর আগে বয়ান পেশ করেন জাতীয় মসজিদ নেগারার খতিব তানশ্রী শাইখ ইসমাইল মোহাম্মদ।

নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় মুসল্লিরা তাদের শিশুদের নিয়ে আসেন ঈদ জামাতে। শিশুরাও পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদ সেলফিতে মেতে উঠেন।

এদিকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মুহা. শহিদুল ইসলাম দেশটিতে বসবাসরত সকল প্রবাসীদেরকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া ব্যবসায়ী, রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সকল প্রবাসীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এ ছাড়া দেশটির ছুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, ছুঙ্গাই ভুলু, সেলায়েং পাছার পুচং, মালাক্কা, জহোরভারোতেও ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা।

এদিকে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের প্রাণ কেন্দ্র কোতারায়া বাংলা মার্কেটে জড়ো হতে থাকেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে। সকাল ১০টার মধ্যে কোতারায়া বাংলা মার্কেট হয়ে উঠে বাঙ্গালিদের মিলন মেলায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর