,

নিজের পায়ের মাংস রান্না করে বন্ধুদের খাওয়ালেন তিনি!

news-image

নিউজ ডেস্ক।। মানুষের মাংস খাওয়ার কথা ভাবলেই গা শিউরে ওঠে অনেকের। কিছু কিছু সিরিয়াল কিলারের কাছে তা কোনো বিষয়ই না। তারা নিজেরা মানুষ খুন করে তার মাংস খান, অন্যকেও রান্না করে খাওয়ান। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া এক ঘটনায় দেখা যায়, নিজের কাটা পায়ের মাংস রান্না করেই বন্ধুদের খাইয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি।

রেডিট নামের এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ‘ইনক্রেডিবলিশাইনিশার্ট’ এই কাজটি করেন। তিনি ও তার বন্ধুরা কিছুদিন ধরেই ভাবছিলেন, কারও ক্ষতি না করে মানুষের মাংস খাওয়া গেলে তারা স্বাদ নিতে আগ্রহী। হুট করেই সেই সুযোগ চলে আসে।

৩৮ বছর বয়সী এই ব্যক্তি মোটরবাইক চালানোর সময়ে এক দুর্ঘটনায় পড়েন। তার এক পায়ের সব হাড় গুঁড়ো হয়ে যায়, ডাক্তাররা বলেন তিনি ওই পা দিয়ে আর হাঁটতে পারবেন না। ডাক্তাররা ওই পা কেটে ফেলেন। এরপর ডাক্তারদের অনুরোধ করে কাটা পা-টি বাড়ি নিয়ে আসেন ওই ব্যক্তি। পা-টিকে ফ্রিজে রেখে দেন।

এরপর নিজের ১১জন বন্ধুকে বাসায় দাওয়াত করেন ওই ব্যক্তি। তাদেরকে আগেই জানানো হয়, কাটা পায়ের মাংস রান্না করা হবে। তাদের এক রাঁধুনি বন্ধু পায়ের কিছুটা মাংস কেটে নেন, সারারাত তা ম্যারিনেট করে রাখেন এবং সকালে গোলমরিচ, পিঁয়াজ এবং লেবু দিয়ে ভেজে নেন। এরপর তা দিয়ে ট্যাকো তৈরি করা হয়। খাওয়ার পর জানা গেল, মানুষের মাংস অনেকটা গরুর মাংসের মতোই খেতে। অতিথিদের মাঝে একজন বাদে বাকিরা বেশ মজা করেই তা খাওয়া শেষ করেন। সূত্র: IFLScience, প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর