,

সালাহ উরুগুয়ের বিপক্ষে খেলবেন

news-image

ডেস্ক রিপোর্ট: রাশিয়া বিশ্বকাপে মিশরের প্রথম ম্যাচেই মোহামেদ সালাহর খেলা প্রায় নিশ্চিত বলে জানিয়েছেন দলটির কোচ এক্তর কুপের।

একাতেরিনবুর্গে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় উরুগুয়ের মুখোমুখি হবে মিশর। ‘এ’ গ্রুপে তাদের অপর দুই প্রতিদ্বন্দ্বী স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব।

গত মাসে ইউক্রেনের কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কাঁধে চোট পান লিভারপুলের আক্রমণভাগের খেলোয়াড় সালাহ। এতে তার বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

সালাহ এরই মধ্যে চোট কাটিয়ে উঠেছেন। তাই বিশ্বকাপের শুরু থেকেই এই ফরোয়ার্ডকে পাওয়ার আশা করছে মিশর।

কোচ কুপের বলেন, “সত্যিই সালাহ অনেক ভাল করছে। সে খুব দ্রুত চোট কাটিয়ে উঠেছে।”

“আমরা দেখবো আজকের দিনটা (বৃহস্পতিবার) কেমন যায়। আমি আপনাদেরকে প্রায় শতভাগ নিশ্চিত করতে পারি, আজ বা আগামীকাল নাটকীয় কিছু না ঘটলে সে খেলবে।”

সূত্র: বিডিনিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর