,

আফগানদের বিপক্ষে চালকের আসনে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের অভিষেক টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত। বৃহস্পতিবার অজিঙ্কা রাহানের নেতৃত্বে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া।

একমাত্র টেস্টের একেবারে শুরু থেকেই দুরন্ত খেলেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও মুরলী বিজয়। দারুণ আক্রমণাত্মক ছিলেন ধাওয়ান। মাত্র ৯৬ বলে ১০৭ রান করে ফেরেন তিনি। শুরুর দিকে ভারত প্রায় ওভার প্রতি ৬ রান করে তুলতে থাকে। পরে সেটা ধাওয়ানের আউটের পর কমে আসে।

মুরলী বিজয় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অনবদ্য ব্যাটিং করে ফের একটি শতরান তুলে নেন। শেষ অবধি ১৫৩ বলে ১০৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তিন নম্বরে নামা কেএল রাহুলও মাত্র ৬৪ বলে অনবদ্য ৫৪ রান করেন।

এদিকে চেতেশ্বর পূজারা ৫২ বলে ৩৫ রান করে ফেরেন। তবে অধিনায়ক রাহানে রান পাননি। ৪৫ বল খেলে ১০ রান করেন তিনি। লোয়ার অর্ডারও বিশেষ সুবিধা করতে পারেনি। দীনেশ কার্তিক ২২ বলে ৪ রান, হার্দিক পাণ্ডিয়া ২১ বলে ১০ রান ও রবিচন্দ্রণ অশ্বিন ১৬ বলে ৭ রানে অপরাজিত থাকেন।

ভারত দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৭৮ ওভারে ৩৪৭ রান তুলেছে। আফগান বোলারদের মধ্যে সবচেয়ে সফল আহমেদজাই। তিনি ১৩ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।

তারকা বোলার রশিদ খান ২৬ ওভারে ১২০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। মুজিব উর রহমান ১৪ ওভারে ১ উইকেট নিয়ে দিয়েছেন ৬৯ রান। এছাড়া মোহাম্মদ নবী ৮ ওভারে ৪৫ রান দিয়ে কোনো উইকেট পাননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর