,

বাজারে এলো এবার ‘অপরাধী’ পোশাক

news-image

নিউজ ডেস্ক।। গেল ঈদগুলোতে পোশাকের বাজারে হরেক ধরন ও নামের পোশাক ক্রেতাদের নজর কেড়েছিল। পাখি, কিরণমালা, বাহুবলী নানা নামের পোশাকগুলোর একটি পরনে তুলতে বেশ উৎসাহী ছিলেন তারা। এবারও ব্যাতিক্রম নয়।

নানা পোশাকের মধ্যে এই ঈদুল ফিতরে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ আলোচিত হচ্ছে একটি জ়ামা। সেটির নাম ‘অপরাধী’। চলতি সময়ের তুমুল জনপ্রিয় গান ‘অপরাধী’র নাম কাজে লাগিয়ে কেনা-বেচার কাটতি বাড়াতে যেন ভোলেননি বিক্রেতারা।

তবে অপরাধী কোনো নির্দিষ্ট একটি পোশাকের নাম না। একেক দোকানে এক এক পোশাক এই নামে বিক্রি করা হচ্ছে। নিউমার্কেটের গাউসিয়ার দোকানগুলো ঘুরে অপরাধী নামে পাওয়া গেছে কামিজ, ফ্লোর টাচ, পাঞ্জাবি এমনকি বোরখারও।

‘অপরাধী’ ছাড়াও ‘শিমুল’, ‘বকুল’, সাতভাই চম্পা নামের পোশাক চোখে পড়েছে। নিউমার্কেটে কামিজ, গাউন নির্বিশেষে ইস্কবাজ, তারা, আরোহি,গৌরি ইত্যাদি পোশাকে নাম রাখা হয়েছে।

এসব হরেক নামের পোশাকের প্রতি শিশুদের আগ্রহ থাকলেও প্রাপ্তবয়স্কদের নজর এদিকে তেমন নেই বলে জানান এক ক্রেতা। তিনি বলেন, এই সব ভিন্ন ভিন্ন নাম দাম বাড়ানোর ছলনা ছাড়া কিছুই না।

‘অপরাধী’ গানটি গেয়েছেন আরমান আলিফ।গানের সংগীতায়োজন করেছেন অংকুর মাহমুদ। গত ২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করে তরুণ শিল্পী আরমান আলিফের ‘অপরাধী’ গানের একটি মিউজিক ভিডিও। এখন পর্যন্ত গানটির ভিডিও চার কোটি দুই লাখ বারের বেশি দেখা হয়েছে। উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর