,

দুই শিশুকে ধর্ষণ সালামি দেয়ার লোভ দেখিয়ে

news-image

নিউজ ডেস্ক।। পাবনার বেড়া উপজেলায় ঈদের সালামি দেয়ার লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার আমিনপুর থানার একটি গ্রামে।

স্থানীয় গ্রামবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার ইফতারের পর আমির হোসেন (৪৫) ও শাহাদত খান (৪০) নামে দুই ব্যক্তি ওই দুই শিশুকে ঈদের সালামি দেওয়ার লোভ দেখিয়ে ডেকে নেন। পরে তাদের বাড়ির পাশের পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

এ সময় ওই দুই শিশুর ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং দুই ধর্ষককে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের গণপিটুনি দিয়ে ছেড়ে দেন।

ঘটনার পর ওই দুই শিশুর অভিভাবক ঘটনাস্থলে থেকে তাদের আহত অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু অবস্থা গুরুতর হওয়ার কর্তব্যরত চিকিৎসকরা রাতেই ওই দুই শিশুকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবির আমাদের সময়কে জানান, ধর্ষণের ব্যাপারে জানার পরপরই বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। ওই শিশুদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর