,

এত দাম প্রিয়াঙ্কার এই একটি হাত ব্যাগের!

news-image

বিনোদন ডেস্ক।।  বিলাসবহুল জীবনযাপন করায় শুরু থেকেই মিডিয়ার আলোচনায় ছিলেন প্রিয়াঙ্কা। সম্প্রতি প্রেমিক নিক জোনাসের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। সেখানে পাপারাজ্জিদের ক্যামেরার স্পটলাইট এড়িয়ে যেতে পারেননি প্রিয়াঙ্কার হ্যান্ড ব্যাগটিও।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে এক রেস্তোরাঁয় ওই ডেটে প্রিয়ঙ্কাকে একটি হালকা পাউডার ব্লু রংয়ের সাটিনের স্কার্টড্রেস ও সাদা জ্যাকেট পরেছিলেন। তবে ডেট নাইট লুকের তুলনায় তার ব্যাগটিই বেশি স্পটলাইটে ছিল। ‘বোটেগা ভেনেটা’ নামে এই ব্যাগের দামও নাকি আকাশ ছোঁয়া।

ইতালিয়ান ব্র্যান্ডের এই ব্যাগের দাম পাঁচ লাখ ৭৩ হাজার টাকা, যা ভারতীয় ব্র্যান্ড ‘টাটা টিয়েগো’ গাড়ির মূল্য (প্রায় ৪ লাখ ৯৪ হাজার) থেকে বেশি।
এর আগে পাপারাজ্জিদের ক্যামেরায় লস এঞ্জেলসের বেসবল স্টেডিয়ামে একসঙ্গে দেখা যায় প্রিয়াঙ্কা-নিককে। নিক প্রিয়াঙ্কার থেকে ১০ বছরের ছোট। সত্যিই তাদের প্রেম চলছে কিনা বলা মুশকিল। কিন্তু যেভাবে তারা একসঙ্গে ঘনিষ্ঠভাবে ঘোরাঘুরি করছেন, তাতে স্পষ্ট, একে অপরের সান্নিধ্য উপভোগ করছে এ জুটি। এখন পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেননি প্রিয়াঙ্কা-নিক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর