,

ছোপ ছোপ রক্তের দাগ মেঝেতে, এ কেমন বর্বরতা!

news-image

নিউজ ডেস্ক।। প্রতিবেশী নারীর সঙ্গে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিল স্বামী। প্রতিবাদ করতেই স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মালদার পুখুরিয়ার ছরকামারি গ্রামে।
স্থানীয়রা জানিয়েছেন,পেশায় লরিচালক গেদু শেখ প্রতিবেশী সাহানুর বেওয়া নামে এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিগত কয়েক মাস ধরেই তাদের মধ্যে সম্পর্ক চলছিল। স্বামীর পরকিয়া সম্পর্কের কথা জানতে পেরে প্রতিবাদ করেন গেদুর স্ত্রী মিনু বিবি। এ নিয়ে নিত্যদিনই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত।

বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চরমে পৌঁছায়। প্রথমে স্ত্রী মিনু বিবিকে বেধড়ক মারধর করে। তারপরই স্ত্রীর যৌনাঙ্গে বাড়িতে পড়ে থাকা বাঁশ ঢুকিয়ে গেদু তাকে খুন করে বলে অভিযোগ ওঠে। এছাড়া খুনের পর প্রমাণ লোপাট করতে মিনুকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়। খুনের সময় গেদু শেখের প্রেমিকা সাহানুর বেওয়া ঘটনাস্থলে উপস্থিত ছিল বলেও অভিযোগ পাওয়া যায়।

পরে সকালে গ্রামবাসীরা ঘরের মধ্যে থেকে মিনু বিবির ঝুলন্ত দেহ উদ্ধার করেন। প্রথমে মিনু বিবি আত্মহত্যা করেছে ভাবলেও, পরে মেঝেতে রক্তের দাগ দেখে তারা খুনের বিষয়ে নিশ্চিত হন। সঙ্গে সঙ্গেই পুখুরিয়া থানায় খবর দেওয়া হয়। এলাকাবাসী ও মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী গেদু শেখ ও পড়শি সাহানুর বেওয়া। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর