,

বিশ্বজুড়ে মুসলিমরা ঈদে যেসব পোশাক পরেন

news-image

নিউজ ডেস্ক।। শেষ হতে যাচ্ছে পবিত্র মাহে রমজানে। বিশ্বজুড়ে মুসলিমরা ঈদ-উল-ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। মুসলিমদের জন্য ঈদ হচ্ছে আনন্দ আর সুখের সময়। অনেকে এদিনে তাদের সেরা পোশাকটা পরে বন্ধুদের সঙ্গে বা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করে দিনটি উদযাপন করেন। ইসলামিক ইতিহাসে এটা বেশ পুরনো রীতি।

প্রত্যেক সংস্কৃতিরই নিজস্ব ধরণের ও ঐতিহ্যগত পোশাক রয়েছে। উদাহরণস্বরূপ, পাকিস্তানে পুরুষ ও নারী সবাই তাদের ঐতিহ্যগত সালোয়ার কামিজ পরে থাকেন।

ইন্দোনেশিয়ায় নারীরা পরেন ‘কেবায়া’ পোশাক ও ‘কেরুদুং’ হিজাব। আবার, পশ্চিমা দেশগুলোতে ঈদের দিন একই জায়গায় অনেক বৈচিত্র্য দেখা যায়।

ফিলিস্তিনে নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত আছেন। পোশাকটিতে লাল সুতা দিয়ে করা জটিল সূচিকর্ম দেখা যায়। লাল সুতার কাজ করা সূচিকর্মের ওপর ছোট ছোট আয়না দিয়ে পোশাকটি সাজানো হয়েছে। স্থানীয়ভাবে এটি ‘থিউব’ নামে পরিচিত।

কসোভোতে সোনালী সুতার সূচিকর্মে সজ্জিত কালো ‘ওয়েস্টকোটের’ সঙ্গে ‘বো টাই’ পরে ঈদের নামাজে অংশ নিয়েছে মুসলিম শিশুরা।

উজ্জ্বল রঙের হিজাব ও লম্বা গাউন পরে একে অপরকে অভিবাদন জানান মালয়েশীয় নারীরা -পুরুষ। শিশু ও প্রাপ্তবয়স্ক, সকলেই তাদের ঐতিহ্যগত টুপি ও জোব্বা পরে আছেন। সাধারণত টুপি ও জোব্বার রঙ অভিন্ন হয়। (অল আমেরিকান মুসলিম অবলম্বনে)।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির