,

চাকরি হারালেন স্কুল শিক্ষিকা সাঁতারের পোশাকে ছবি তুলে

news-image

আন্তর্জাতিক ডেস্ক।। অনলাইনে সাঁতারের পোশাক পরে তোলা ছবি শেয়ারের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন রাশিয়ার এক স্কুল শিক্ষিকা। তবে ওই স্কুল শিক্ষিকাকে চাকরিতে পুনর্বহালের দাবিতে ও তার প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা র্যালি করেছেন।

সাইবেরিয়ান টাইমস বলছে, সাঁতারের পোশাকে ছবি প্রচার করে ভিক্টরিয়া পোপোভা (২৬) নামের ওই স্কুল শিক্ষিকা তার প্রতিষ্ঠান ও পেশার প্রতি অবমাননা করেছেন। এজন্য তাকে ওএমএসকের সাত নম্বর স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে।

সাঁতারের পোশাকে মডেলিংয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ারের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে চাকরি থেকে যখন বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয় তার আগেই ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেন ওই শিক্ষিকা।

স্কুল কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদে ইনস্টাগ্রামে তিন হাজারের বেশি ব্যবহারকারী তাদের সাঁতারের পোশাকে তোলা ছবি শেয়ার করেন। ইনস্টাগ্রামে তারা ছবি পোস্ট করে হ্যাশট্যাগ জুড়ে দেন #শিক্ষকরাও মানুষ।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এক শিক্ষিকা লিখেছেন, ‘আমরা শিক্ষক, তবে আমরাও মানুষ। আমাদের স্কুলের বাইরে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন চেহারা দেখানোর অধিকার রয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর