,

কোন চ্যানেলে দেখাবে বিশ্বকাপ?

news-image

স্পোর্টস ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। ৩২ দলের অংশগ্রহণে ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২২তম বিশ্বকাপ ফুটবলের আসর।

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও দেশের কোটি কোটি মানুষ বুঁদ হয়ে থাকেন ফুটবল নেশায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে মাত্র ২৯০ জন দর্শকের টিকিট কিনে রাশিয়া গিয়ে স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখার সুযোগ পেলেও কোটি কোটি মানুষদের ভরসা টেলিভিশন।

বিশ্বকাপ শুরুর আগে সবার চিন্তা কখন খেলা, কোন চ্যানেলে দেখাবে, কোন কোন ম্যাচ দেখাবে- এসব নিয়ে ফুটবলপ্রিয় মানুষের আগ্রহের কমতি নেই। রাশিয়া বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের ৩টি টেলিভিশন চ্যানেল- বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), মাছরাঙ্গা টিভি এবং কিছুদিন আগে সম্প্রচার শুরু করা নাগরিক টিভি।

বিশ্বকাপের ৬৪ ম্যাচের মধ্যে এ তিনটি টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনালসহ ৫৬টি ম্যাচ। গ্রুপ পর্বের ৮টি ধারণকৃত ম্যাচ পরে দেখাবে টিভিগুলো। একইসঙ্গে হওয়ার কারণে ওই ৮ ম্যাচ সরাসরি দেখানো সম্ভব হবে না।

বিশ্বকাপের ম্যাচ দেখানোর সত্ত্ব কিনেছে জিরকন, কে-স্পোর্টস, মিডিয়াকম ও যাদু মিডিয়া। এ চার প্রতিষ্ঠান মাছরাঙ্গা ও নাগরিক টিভিকে খেলা সম্প্রচারের জন্য বেছে নিয়েছে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে থাকছে বিটিভিও।

৩২ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপ শুরু হবে আজ ১৪ জুন থেকে। শেষ হবে আগামী ১৫ জুলাই। মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ফিফা বিশ্বকাপের সর্বশেষ আসরটি অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। রানার আপ হয়েছিল আর্জেন্টিনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর