,

‘জিরো’তে একসঙ্গে দেখা দিলেন শাহরুখ-সালমান (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। একজন বলিউডের বাদশাহ, আরেকজন হিট মেশিন। তাদের নামে বলিউডের বক্স অফিসে ঝড় ওঠে, সিনেমা ইন্ডাস্ট্রি জমজমাট থাকে। সিনেমাপ্রেমি দর্শকের মনে আনন্দের জোয়ার আসে এই দুই তারকাকে ঘিরে। বিশ্বব্যাপী তাদের তুমুল জনপ্রিয়তার কথা বাড়িয়ে বলার কিছু নেই।

হ্যাঁ, বলছি বলিউডের দুই মহারথি শাহরুখ খান ও সালমান খানের কথা। বলিউডের অন্যতম দুই স্তম্ভ তারা দু’জন। একসঙ্গে সিনেমার পর্দায় দেখা যায় না খুব একটা। সেই ২০০২ সালে ‘হাম তুমহারে হ্যায় সানাম’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন শাহরুখ-সালমান। তারপর আর তাদেরকে এক পর্দায় অভিনয় করতে দেখা যায়নি।

বক্স অফিসে সাফল্য আর জনপ্রিয়তার দৌড়ে তাদের মধ্যে সম্পর্কেও কিছুটা ফাটল ধরে। তবে সেই ফাটল মুছে তারা আবারো বন্ধুতে পরিণত হয়েছেন। একে অপরের ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। গত বছর সালমানের ‘টিউবলাইট’ ছবিতে ক্যামিও চরিত্রে অভনয় করেন শাহরুখ।

এবার শাহরুখের ছবিতে হাজির হলেন সালমান খান। তাও বেশ চমকপ্রদ রূপে। শাহরুখের আগামী ছবি ‘জিরো’র একটি বিশেষ গানে দেখা যাবে তাদের। বুধবার (১৩ জুন) রাতে প্রকাশ হয়েছে ‘জিরো’র একটি বিশেষ টিজার। আর সেখানেই দেখা দিলেন দুই মহা তারকা।

টিজারে দেখা গেছে, বামন শাহরুখকে। আর সুপারস্টার রূপে দেখা দিয়েছেন সালমান খান। একসঙ্গে তারা নেচেছেন, এমনকি এক পর্যায়ে সালমানের কোলেও উঠে যান বামন শাহরুখ। কোলে উঠে সালমানের গালে একটি চুমুও দেন।

দীর্ঘ দিন পর একই পর্দায় প্রিয় দুই তারকাকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা শাহরুখ ও সালমানের ভক্তরা। প্রকাশের পরই টিজারটি নিয়ে তুমুল হইচই শুরু হয়ে গেছে। বলা হচ্ছে, এবারের ঈদে অন্যতম আকর্ষণ এই টিজার।

‘জিরো’ পরিচালনা করেছেন আনন্দ এল রাই। এতে শাহরুখ খান এক বামনের চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। ছবিটি প্রযোজনা করেছেন গৌরি খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর