,

নতুন বেতন-কাঠামো হচ্ছে নারী ক্রিকেটারদের

news-image

স্পোর্টস ডেস্ক: মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতে বাজিমাত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যাদের নিয়ে কোনও মাতামাতি ছিলো না, ছিলো না উচ্চ বেতন কাঠামো, ছিল মাত্র ৬০০ টাকা ম্যাচ ফি। এতসব বৈষম্য মাথায় নিয়েও নারী ক্রিকেট দলের এমন সফলতা নাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

এশিয়া কাপের সফলতায় নারী ক্রিকেটে আসছে ব্যাপক পরিবর্তন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটি সম্প্রতি রাজধানীতে একটি বৈঠকে বাংলাদেশ মহিলা জাতীয় দলের ক্রিকেটারদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের সঙ্গে সংশোধিত বেতন কাঠামো প্রস্তাব করেছে।

প্রস্তাবিত নতুন বেতন কাঠামো অনুযায়ী, ক্রিকেটারদের মাসিক বেতন কাঠোমোর প্রস্তাব করা হচ্ছে চার স্তরে। সর্বনিম্ন ২০,০০০ টাকা থেকে শুরু হয়ে ৩০,০০০ টাকা, ৪০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা পর্যন্ত করা হচ্ছে।

কার্যনির্বাহী কমিটি মহিলা দলের জন্য ইতোমধ্যেই বীমা নীতি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। এছাড়াও আগামী বছরের মধ্যে বিসিবি একটি টি-২0 টুর্নামেন্ট আয়োজন করবে নারী ক্রিকেটারদের নিয়ে।

চট্টগ্রামে জাতীয় ক্রিড়া পরিষদ কর্তৃক প্রস্তাবিত ক্রিকেট একাডেমি নারী ক্রিকেটের জন্য দিয়ে দেয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিসিবি’র ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ।

এনায়েত হোসেন সিরাজ আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত কয়েক বছরে কঠোর পরিশ্রম করেছে নারী দলের উন্নতির জন্য এবং নারী দলের প্রতি যে অবহেলা কথাবার্তা শোনা যায় সেটা সত্য নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর