,

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, থাকবে বজ্র প্রতিরোধক যন্ত্র

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে এ তথ্য জানান মেয়র।

সাঈদ খোকন বলেন, প্রায় লক্ষাধিক লোকের জামাত আয়োজনে যাবতীয় প্রস্তুতির কাজ শেষ হয়েছে। প্রতিকূল আবহাওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে, ঈদের দিন সকালে আবহাওয়া প্রচণ্ড খারাপ হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

মেয়র বলেন, মুসল্লিদের জন্য তিন স্তরের নিরাপত্তা বেষ্টিত থাকবে জাতীয় ঈদগাহে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সেই অনুযায়ী র‌্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা মাঠে কাজ করছে।
তিনি বলেন, সম্প্রতি দেশে বজ্রপাত বেড়ে গেছে। ঈদের জামাতের সময় ঝড় বৃষ্টিতে বজ্রপাত হলে তা প্রতিরোধে যন্ত্র বসানো থাকবে। ফলে মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের জামাত আদায় করতে পারবেন।

মেয়র বলেন, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস প্রস্তুত থাকবে। মুসল্লিদের জরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিকেল টিম ঈদগাহে প্রস্তুত থাকবে। কেউ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে তাকে সেবা দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর